বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৪/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ অগ্নির লেলিহান শিখা অতি বিশাল কাষ্ঠরাশিকে যেমন
ভস্মে পরিণত করে তেমনভাবেই বেদ যজ্ঞের অগ্নিও মানবজীবনের সমস্ত পাপরাশিকে
সম্পূর্ণরূপে ভস্মসাৎ করে।]
বেদ ভগবান শ্রীকৃষ্ণের নামে ভক্তি সহকারে
বেদ যজ্ঞ, যোগ- সাধনা, জ্ঞান- বিজ্ঞান নিয়ে আলোচনা, ধর্মানুষ্ঠান, জপ- শাস্ত্রপাঠ
এবং ত্যাগ- তপস্যা যে সমস্ত সাধু- মহাত্মারা করেন, তাঁদের অন্তরে সদায় বেদ যজ্ঞের
অগ্নি প্রজ্বলিত হতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই সাধু- মহাত্মাগণের প্রিয়তম আত্মা হয়ে,
তাঁদের শ্রদ্ধা এবং অনন্য ভক্তির দ্বারা বাঁধা থাকেন তাঁদের হৃদয় মন্দিরে। যারা
জন্মে চণ্ডাল – তাঁরাও এই ভক্তির পথে এসে বেদ ভগবানের আশ্রয় গ্রহণ করলে পবিত্র হয়ে
যান এবং তাঁরা জাতিদোষ থেকে মুক্ত হয়ে যান। অন্যদিকে যারা ভগবান শ্রীকৃষ্ণের
ভক্তিরস থেকে বঞ্চিত হয়ে থাকেন, বেদ যজ্ঞ দ্বারা অন্তরে ভক্তির অগ্নি প্রজ্বলিত
করতে সক্ষম হন না, তাঁদের চিত্তকে সত্য- দয়াযুক্ত ধর্ম এবং তপস্যাযুক্ত বিদ্যাও
উত্তমরূপে পবিত্র করতে সমর্থ হয় না। বেদ ভগবানের আশ্রয়ে এসে যতক্ষণ পর্যন্ত শরীরে
ভাবাবেগে পুলক শিহরণ অনুভূতি না আসে, চিত্তে গদগদভাব না জন্মায়, আনন্দাশ্রুতে নয়ন
প্লাবিত না হয় এবং অন্তরঙ্গ ও বহিরঙ্গ ভক্তি- বন্যায় চিত্তে উথালপাতাল ভাব না জাগে
ততক্ষণ তাঁর শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনায় থাকে না। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:
Post a Comment