বেদ যজ্ঞ সম্মেলনঃ—১২/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে ক্ষমার দৃষ্টি নিয়ে এগিয়ে চলো, সাধুদের
ধন হল সর্বদা ক্ষমা করা।]
অতি ক্রোধ ভাল নয়, বেদ যজ্ঞ করে জ্ঞান
দ্বারা ক্রোধকে ছেদন করে শান্ত হও। মূর্খদের ক্রোধ হয়, বুদ্ধি বিচারকারীদের অন্তরে
ক্রোধ উৎপন্ন হবে কেন? এই ক্রোধ মানুষের অত্যন্ত কষ্ট দ্বারা সঞ্চিত যশ ও তপের
প্রবল বিনাশক হয়ে থাকে। ইহলোক ও পরলোক ধ্বংসকারী এই ক্রোধকে মহর্ষিগণ সর্বদা বেদ
যজ্ঞ করে জ্ঞানের দ্বারা ছেদন করেন এবং তাঁরা কখনো এর বশীভূত হন না। সাধুদের ধন
হলো সর্বদা ক্ষমা করা। যাদের অন্তরে সদায় ক্ষমার ভাবের স্রোত প্রবাহিত হয় তাঁদের
অন্তরে কখনো ক্রোধের ভাব উৎপন্ন হয় না। এই জগৎ শ্রীবিষ্ণু থেকে উৎপন্ন হয়েছে,
তাতেই স্থিত, তিনিই এই জগতের স্থিতি ও লয়ের কর্তা এবং এই জগৎ ও তিনিই। এই সত্য জেনে সাধুরা নির্মল বুদ্ধি প্রবৃত্তি ও
নিবৃত্তি উৎপন্নকারী কর্মে সদায় নিজেকে প্রতিষ্ঠিত করে রাখেন। যে বিশ্বরূপ প্রভু
বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং সংহারের মূল কারণ, সেই পরমাত্মা শ্রীবিষ্ণুকে পুনঃ
পুনঃ নমস্কার করে সংসারসমুদ্র অনায়াসে পার হয়ে যান, তাঁর বিশ্বরূপে অবস্থান করে
তাঁরই লীলা দেখতে দেখতে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।


No comments:
Post a Comment