বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৩/ ০৪/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে বেদযজ্ঞ ভগবানের বেদত্রয়ী রূপের তপস্যা করলেই মানুষ আসুরিক ধর্ম মায়ামোহের কবল
থেকে মুক্ত হয়ে যায়।]
মায়ামোহের বিজ্ঞান খুব শক্তিশালী ধর্ম।
শক্তিশালী অসুরদেরকেও এই ধর্ম প্রভাবিত করে বেদত্রয়ী ধর্মের তপস্যা থেকে বিমুখ করে
দেন। এই মায়ামোহের প্রভাবে তাঁরা এতই মোহগ্রস্থ হয়ে যান যে এঁদের মধ্যে কেউ
বেদাদির, কেউ দেবতাদের, কেউ যাজ্ঞিক কর্ম—কলাপের আবার কেউ ব্রাহ্মণদের নিন্দা করতে
থাকেন এবং বৈদিক ধর্মকে ধ্বংস করে মায়ামোহময় ধর্ম বিভিন্ন নাম দিয়ে প্রতিষ্ঠা করতে
থাকেন নিজের অহংকারকে এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য। মায়ামোহগ্রস্থ ধার্মিকরা
বিভিন্ন যুক্তি দিয়ে মানুষকে বুঝাতে লাগলেন বেদের জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড হলো
লোকেদের বেদের প্রতি ও বেদ ভগবানের প্রতি অন্ধ- শ্রদ্ধা। সেই সময় থেকে যারা
মায়ামোহ দ্বারা প্রবর্তিত পথ অবলম্বন করে; তাঁদের ‘ নগ্ন’ বলা হয়। কারণ তাঁরা
বেদত্রয়ী রূপ বস্ত্র পরিত্যাগ করেছেন। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:
Post a Comment