বেদ যজ্ঞ সম্মেলনঃ – ০৫/ ০১/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদ যজ্ঞ করে ধার্মিক হয়ে মোক্ষ লাভ করতে হবে, এই
লক্ষ্যে স্থির থাকো।]
এই বেদের জগতে মোক্ষ নামে একটা দেশ আছে। বেদ
ভগবানের আত্মাই তথাকার রাজা এবং মনই তাঁর মন্ত্রী। যেমন মৃত্তিকা মধ্যে ঘট এবং
ধুমের মধ্যে মেঘ সেরূপ ঐ মনের মধ্যে এই বিশ্ব বাসনারূপে পরিণত হয়েছে। সেই মনকে জয়
করতে পারলেই সমস্তই জয় করা হয় ও সমস্তই পাওয়া যায়। সেই মনকে দুর্জয় বলে জানবে,
কেবল যুক্তিতে এর বিনাশ হয় এবং বিষয়ে অনাস্থা আনতে সক্ষম হলেই মনোজয়ের পথ, মনোজয়ের
যুক্তির বিভিন্ন দিক খুলে যায়। এই বিশ্বে দৃশ্যমান বিষয়ের প্রতি বৈরাগ্য ক্রমে
ক্রমে অভ্যাস করতে হয় বেদ যজ্ঞের মাধ্যমে। বায়ু যেমন পুষ্প সৌরভ গ্রহণ করে, জীবের
সেই প্রকার আত্মায় অবস্থান করার অভ্যাস থাকা উচিত। আত্মদর্শন লাভ করতে হলে
উচ্চেঃস্বরে তাঁকে ডাকার কোন প্রয়োজন হয় না। নিজের দেহের মধ্যেই তাঁকে দেখার জন্য
চেষ্টা বা সাধনা চালাতে হয়। প্রণবের উচ্চারণ দ্বারা তাঁকে স্মরণ করলেই তিনি
ক্ষণকাল মধ্যেই সামনে- পিছনে জ্যোতির্ময় হয়ে দেখা দেন। যাবৎ আত্মার অজ্ঞান তাবৎ
জীবের দেহ। অজ্ঞান বিনাশ হলেই আত্মজ্যোতিঃ ছাড়া দ্বিতীয় কোনকিছুর চাকচিক্যতা
পরিলক্ষিত হয় না। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:
Post a Comment