Wednesday, 3 May 2017

বেদ যজ্ঞ সম্মেলন-ঃ-- ০৩/ ০৫/ ২০১৭


আজকের আলোচ্য বষয়ঃ—[ বেদ যজ্ঞ করে যোগ্য যোগী হও।]
যে সত্তামাত্র স্বরূপ আত্মা ( দেহাদি সংঘাত) থেকে পৃথক থাকা জ্ঞানাত্মা তাঁকেই উদ্দেশ্য করে বেদ যজ্ঞ করে সেই যজ্ঞে  নিজেকে আহুতি দিতে থাকো। তিনি কোন জ্ঞাতব্য সর্বেশ্বর নাম- জাতি ইত্যাদির কল্পনা নন, তিনিই সকলের পরম আশ্রয় পরব্রহ্ম পরমাত্মা এবং তিনিই ঈশ্বর, তিনিই বেদ ভগবান। সে বেদ ভগবান বিষ্ণুই এই অখিল বিশ্বরূপে অবস্থিত এবং তাঁকে প্রাপ্ত করলে যোগীগণ আর এই জগতে ফিরে আসেন না। এই পরমাত্মা সকলের আধার ও একমাত্র অধীশ্বর; বেদ ও বেদান্তে তাঁকেই ‘বিষ্ণু’ নামে বর্ণনা করা হয়। বেদ যজ্ঞ করে যোগ্য যোগী হলেই সেই পুরুষ পরমাত্মাতে লীন হয়ে যায়।  জয় বেদ ভগবান বিষ্ণুর জয়।


No comments:

Post a Comment