Friday, 4 May 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৭৩ তাং ০৫/ ০৫/ ২০১৮


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৭৩) তারিখঃ—০৫/০৫/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ —[ নিজ বিশ্বমানব শিক্ষার মন্দিরে বসে বেদ যজ্ঞ করবে দেহের মধ্যে যে আত্মা  স্বরূপ দেবতা আছেন তাঁকেই ভর করে।]
  প্রত্যেক মানব দেহ বিশ্বমানব শিক্ষার পবিত্র মন্দির। এই পবিত্র মন্দিরের দেবতা জীবন্ত। এই মন্দিরের দেবতাকে ফাঁকি দিয়ে মানুষের কোন গতি নেই কিছু করার। তাই দেহধারী মানব জাতির জন্য বেদ যজ্ঞের ন্যায় পবিত্র কর্ম ও চিন্তা আর দ্বিতীয় কিছু নেই। দেহের অল্পেই আনন্দ এবং অল্পেই দুঃখ হয়ে থাকে, অতএব দেহের ন্যায় নীচ, শোচনীয় এবং গুণহীন আর কিছুই নেই। দেহের সম্বন্ধ আমাতে নেই, আমার সম্বন্ধও দেহেতে নেই, তাই এই দেহ ও আমি এক নয়। যিনি সৎপথ অবলম্বন করে নিজ আত্মার উপর ভর করে বিশ্বমানব শিক্ষা মন্দিরে বসে  ঈশ্বরসেবায় রত থেকে জীবনযাত্রা নির্বাহ করেন তিনি শেষে ঈশ্বরেই লয়প্রাপ্ত হন, আর যিনি বিষয়- বাসনায় ও ভোগবিলাসে মজে যান তাঁর এ জন্মটা বিফলে যায়। এই অসার সংসারেও যাদের অসার সুখ ভাবনা, কাল তাঁদেরকে ছেদন করতে থাকে। জগতে উৎপন্ন এমন কোনো বস্তু নেই যা কালের করাল গ্রাসে পতিত না হয়। কিন্তু বিশ্বমানব শিক্ষার মন্দিরের দেবতাকে কাল গ্রাস করতে পারেন না। এই মন্দিরের দেবতাকে সত্ত্ব- রজ- তম এই ত্রিগুণও স্পর্শ করতে পারে না। তাই এই মন্দিরের দেবতা দেহাতীত, ত্রিগুণাতীত ও ত্রিকালাতীত একমাত্র সকলের উপাস্য ঈশ্বর।   জয়  বিশ্বমানব শিক্ষা ও বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment