Friday, 11 May 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৭৮তাং ১১/ ০৫/ ২০১৮



   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৭৮) তারিখঃ—১১/ ০৫/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞে নিজের জ্ঞান আহুতি দিতে –থাকো তাহলেই তোমার প্রাণ সীমাকে ভেঙ্গে ভূমা হয়ে মহান হয়ে যাবে।]
বেদ যজ্ঞ করো আর না করো, প্রকৃতির নিয়মে রূপ- রসাদির বিষয় জ্ঞান, হৃদয় থেকে উৎপত্তি হতে থাকবে এবং তা স্বাভাবিক নিয়মে ফুটে উঠবে। হৃদয়ে ফুটে উঠা বিষয় জ্ঞান যত বেদ যজ্ঞে আহুতি দেওয়া হবে ততই সেই জ্ঞান পরিশ্রুত বিজ্ঞানময় রূপ নিয়ে যজ্ঞ বেদী থেকে উঠে আসবে। জ্ঞানের স্বাভাবিক ধর্মই হচ্ছে নিজেকে অর্থাৎ  আত্মার জ্ঞানকে জানানিজের মধ্যে যে দেবত্ব আছে তাকে দেখার প্রবল ইচ্ছাই হচ্ছে জ্ঞানলাভের শুভ ইচ্ছা। নিজের দেবত্ব শক্তি দিয়ে অপরের দেবত্ব শক্তিকে মর্যাদা দেওয়ায় হচ্ছে ঈশ্বরের উপাসনা বা গুরু পূজা করা। এই জ্ঞান যখন নিজেকে জেনে প্রাণের সাথে যুক্ত হয়ে যায় তখনি প্রাণ সীমার গণ্ডী পার হয়ে অসীমের অভিমুখে যাত্রা করে। হৃদয়ের জ্ঞানসত্তা প্রাণের সাথে যুক্ত হয়ে যতক্ষণ না বেদ যজ্ঞ করতে থাকে ততক্ষণ অন্তর থেকে জ্ঞান প্রাণবন্ত হয়ে বের হয় না। আর প্রাণহীন কথা বা জ্ঞানের কোন মূল্য থাকে না। আর প্রশান্ত অন্তর যখন অনন্ত আকাশের অন্তরে বসে নীরব হয়ে যায় তখনি দিব্য স্বরূপের আবির্ভাব ঘটতে থাকে অলৌকিকভাবে সারা অঙ্গে। এই জ্ঞানের জাগরণ হচ্ছে প্রাণের মহা জাগরণ । এই জাগরণের মধ্যেই রয়েছে প্রাণের আনন্দরসের পরিপূর্ণতা। জয় বিশ্বমানব শিক্ষা ও  বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment