Friday, 18 May 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৮৫ তাং ১৮/ ০৫/ ২০১৮


    বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৮৫) তারিখঃ—১৮/ ০৫/ ২০১৮                          আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদযজ্ঞ করে জ্ঞান- বিজ্ঞানের ঘরে যাবার জন্য নিজের মনকে পর্যবেক্ষণ করো।]
নিজের মনকে যাচাই করতে শেখো। মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে ব্যাপ্তির উদ্দেশ্যে নিয়ে চলো। নিজের মনকে নিজেকেই স্থির করতে হবে ঈশরের জ্ঞান-বিজ্ঞানের ঘরে। তাছাড়া তোমার বই পড়ার কোনও মুল্য থাকবেনা। বইগুলি তোমাকে সেই ঘরে মনকে স্থির করার জন্য সাহায্য করতে পারে কিন্তু সেগুলি কোনোটাই সেই ঘরের সাথে যুক্ত নয়। মনকে যে রঙে রাঙাবে সেই রঙে তুমি জ্ঞান-বিজ্ঞানের ঘরে তাকে দেখতে পাবে। বিশ্বাসকে দৃঢ় করে এগিয়ে যাও ঈশ্বরের জ্ঞান-বিজ্ঞানের ঘরে মনকে নিয়ে। সেখান থেকেই তোমার সৃষ্টি –সেখান থেকেই তুমি সত্য জ্ঞান লাভ করবে। সেই সত্য জ্ঞান লাভ করে বসে থাকবেনা—সেই সত্য জ্ঞান বিতরণ করতে থাকো তোমার প্রতিবেশীকে – তাদের মঙ্গলের জন্যে। যত দান করবে ততই তোমার মন সেই ঘর থেকে সম্পদ লাভ করে জ্ঞানী হয়ে উঠবে। তোমার মন যত পবিত্র হবে তত তাড়াতাড়ি সেই জ্ঞান-বিজ্ঞানের ঘরের সাথে যুক্ত হবে। তাই প্রথমে সৎ গ্রন্থ পাঠ করে অথবা গুরুর উপদেশ নিয়ে মনকে উদার ও পবিত্র করে নাও। তারপর মনকে পর্যবেক্ষণ করতে শিখো। কোথায় মন গিয়ে আবদ্ধ হচ্ছে তা পর্যবেক্ষণ করো। যতক্ষণ না সেই জ্ঞান-বিজ্ঞানের ঘরে তোমার মন আবদ্ধ না হয় সংগ্রাম চালিয়ে যাও। একদিন না একদিন ছাড়পত্র পেয়ে যাবে সেই ঘরে মনকে নিয়ে যাবার। তোমরা বিশ্বমানব শিক্ষার কর্মী, তাই ছাড়পত্র পেতে দেরি হবেনা। কেবল কয়েকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তোমাদের উপর দিয়ে কয়েকটা ঘাত- প্রতিঘাত চালিয়ে পরমপিতা পরীক্ষা নেবেন। সেই ঘাত- প্রতিঘাতে তোমাদের মনোবল হারাবেনাআরো উৎসাহ উচ্ছ্বাস নিয়ে এগিয়ে যাবে তবেই দেখবে তাঁর নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। তাছাড়া তোমাদের জন্য অন্য কোনো পথ নেই। বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের পথ ছেড়ে অন্য পথে গেলে কোনোদিন তাঁর জ্ঞান-বিজ্ঞানের ঘরে মনকে আবদ্ধ করে সত্য জ্ঞান লাভ করতে পারবেনা—মন থেকে সংকীর্ণতাও দূর হবেনা। অন্ধকার ঘরেই থেকে যাবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয় ।

No comments:

Post a Comment