Sunday, 22 April 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৬০ তাং ২২/ ০৪/ ২০১৮

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৬০) তারিখঃ—২২/ ০৪/ ২০১৮ আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের মাধ্যমে মানব জীবনের সার্থকতা খুঁজে বের করো, তবেই দেখবে তোমার জীবন বিজ্ঞানময় ও বেদময় হয়ে উঠেছে এবং তোমার সব কথায় বেদের পবিত্র মন্ত্র হয়ে উঠেছে।]                                                  হে ভারত, বেদ যজ্ঞ করে জেনে নাও এই নরলোকে মনুষ্য শরীর দুঃখময় বিষয় ভোগের জন্য নয়। এই ভোগ তো বিষ্ঠাভোজী শূকর আর কুকুররাও করে থাকে। এই শরীর উৎকৃষ্ট তপস্যার যোগ্য, যাতে অন্তঃকরণ শুদ্ধ হয়; কারণ এর থেকেই অনন্ত ব্রহ্মসুখ লাভ করা যায়। তাই মানব জীবন যখন পেয়েছো তখন বিবেকদৃষ্টি দ্বারা নিজেকে স্বাধীন সত্তায় পরিণত করে ভারত হয়ে কেবল ভারতকেই আপন করে নাও, এতেই মানব জীবনের সার্থকতা খুঁজে পাবে। মানব জীবন বিজ্ঞানময় ও বেদময়, বেদের সূত্র দিয়েই এই জীবনের প্রতিটি কোষ গাঁথা। তাই বেদযজ্ঞ করলেই মানুষের ব্রহ্মরন্ধ্রে বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণের ফলে প্রতিটি কোষ বেদাগ্নির আলোতে আলোকিত হয়ে উঠে।  জয় বিশ্বমানব শিক্ষা ও বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment