Monday, 2 April 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৪৭) তারিখঃ-- ০২/ ০৪/ ২০১৮

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৪৭) তারিখঃ—০২/ ০৪/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করতে এসে, বেদপথ ত্যাগ করে পাষণ্ড ধর্মের আশ্রয় গ্রহণ করতে যেও না।]
বেদপথ ত্যাগ করে এই পৃথিবীতে যে রাজা বা রাজকর্মচারী পাষণ্ড ধর্মকে আশ্রয় করে নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয় কিংবা ব্রাহ্মণের প্রতি শারীরিক বা মানসিক দণ্ড বিধান করে, সেই মহাপাপী রাজা হলেও মৃত্যুর পর শূকরমুখ নামক নরকে পতিত হয়। কোনো আপদ উপস্থিত না হলেও যারা লোভে, ভয়ে বেদপথ ত্যাগ করে পাষণ্ড ধর্মের আশ্রয় গ্রহণ করে, তাকে যমদূত অসিপত্রবন নরকে নিক্ষেপ করে কশাঘাত করতে থাকে। এই কশাঘাত থেকে রক্ষা পাবার জন্য যখন সে ইতস্তত ধাবিত হয় তখন উভয় পার্শ্বেই ধারাল তালবনের অসিপত্র দ্বারা তার অঙ্গপ্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হতে থাকে। তখন সে অত্যন্ত বেদনায় ‘ হা হতোহস্মি’ (হায় আমি মরলাম) বলে উচ্চৈঃস্বরে রোদন করে এবং পদে পদে মূর্ছিত হয়। স্বীয় ধর্ম ত্যাগ করে পাষণ্ড ধর্ম অনুসরণ করলে তার এরূপ ফল ভোগ করতে হয়। তাই বেদ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন—নিজের ধর্মে অবিচল থেকে মৃত্যুও শ্রেয় কিন্তু পরধর্ম ভয়াবহ। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment