বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৯/ ০২/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃবঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করতে এসে কেউ নিরাশ হয়ে থেকো না, উৎসাহ
সহকারে এগিয়ে যাও লক্ষ্যের অভিমুখে।]
বেদ যজ্ঞকারীদের ঈশ্বর নিরাশ করেন না। মানুষ
জমিতে চাষ করতে গিয়ে যখন বৃষ্টির জন্য নিরাশ হয়ে পড়েন, তখনি দেখা যায় ঈশ্বর বৃষ্টি
বর্ষণ করেন ও চাষীর অন্তরে আশার আলো যোগান দিয়ে থাকেন। তিনি যদি ঈশ্বর বিশ্বাসীদের
না চাইতেই, তাঁদের জন্য সমস্ত সম্পদ উন্মুক্ত করে দিতেন, তবে এই পৃথিবীর বুকে এক
অরাজকতার সৃষ্টি হতো। তাই তিনি সবার জন্য একটা পরিমান সম্পদের ব্যবস্থা করে
দিয়েছেন। যে যেমন কাজের উপযুক্ত করে নিজেকে তৈরী করবে অপরের জন্য জীবন উৎসর্গ করার
তরে ,সে তেমন সম্পদ লাভ করবে তাঁর নিকট থেকে। তাই বেদ যজ্ঞ করেই তাঁর সম্পদ তাঁরই
কাজে লাগাবার উপযুক্ত করে নিজেকে আগে গড়ে তুলতে হয়। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:
Post a Comment