Wednesday, 29 March 2017

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২৯/ ০৩/ ২০১৭

বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৯/ ০৩/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ নিজ ভক্তদের যদি ধনসম্পদ ও বিষয়সুখ, যা ভক্তদের জন্য বাঞ্ছনীয় কখনো নয়,  তা দান করেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই।]
প্রেমময় মুক্তি প্রদাতা পরব্রহ্ম পরমাত্মা বেদ ভগবান শ্রীকৃষ্ণের শক্তি অনন্ত। তাই তাঁর মাধুর্য ও ঐশ্বর্য মণ্ডিত লীলাসকলও অনন্ত। জীব অনন্তকাল থেকে তাঁর কৃপায় বিষয়সুখ ভোগ করে আসছে, আবার সেই বিষয়সুখ অন্বেষণ করতে করতে কেবল দুঃখই লাভ করে এসেছে। এই বিষয় ভোগের সুখ শ্রীকৃষ্ণ ভক্তদের চিত্তকে শরাঘাতসম নিত্য ক্লেশ প্রদান করতেই থাকে, তাই তাঁরা তাঁর দেওয়া ধনসম্পদ ও বিষয়সুখ দিয়ে কেবল তাঁরই গুণকীর্তন করতে থাকেন। যে বাণীর বা সম্পদের দ্বারা শ্রীভগবানের গুণকীর্তন হয় তাই সার্থক বাণী ও সম্পদ। যে হস্তদ্বারা শ্রীভগবানের সেবা- পূজা কার্য সম্পাদন হয় তাকেই সার্থক হস্ত বলা যেতে পারে। যে মন দ্বারা বিশ্বচরাচরে নিত্য নিবাসকারী শ্রীভগবানের স্মরণ – মনন কার্য সম্পাদন হয় তাই বস্তুত সার্থক মন আর যে কর্ণ দ্বারা শ্রীভগবানের পুণ্যময় লীলাকথা শ্রবণ হয়ে থাকে তাকেই সার্থক কর্ণ আখ্যা প্রদান করা যেতে পারে।  সেই মস্তক সার্থক যা বিশ্ব—চরাচরকে শ্রীভগবানের স্থাবর—জঙ্গম বিগ্রহ জ্ঞান করে তাঁকে প্রণাম করে। যে নেত্র সর্বত্র ভগবৎ বিগ্রহ দর্শন করে থাকে তাই সার্থক নেত্র। দেহের যে অঙ্গ শ্রীভগবান ও তাঁর ভক্তদের পাদোদক নিত্য ধারণ করে থাকে তাকেই সার্থক অঙ্গ আখ্যা দেওয়া যায়। ধনসম্পদ যা কিছু সবই শ্রীভগবানের দান জেনে তা বেদ যজ্ঞে আহুতি দিলেই তা হয় সার্থক ধনসম্পদ। এই সত্য জেনে যারা বিষয়সুখ ভোগ করেন, তাঁদেরই জন্ম বস্তুত সার্থক হয়। তাঁরা চিরকাল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হয়ে তাঁরই সাথে লীলা করেন বিভিন্ন লোকে। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment